শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।
নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের সময় সাইফুল ইসলাম চাঁন নামের এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।  গ্রেফতার সাইফুল ইসলাম চাঁন (৩৫) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, গ্রেফতার সাইফুল অনলাইনে 'অ্যাপাচি ফোরভি' নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে। সেখান থেকে সাইফুল ইসলাম তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়। পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে চিৎকার দেয়। স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।এসময় বাকি তিনজন পালিয়ে যায়।

এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া জানান, সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

নাজিরপুর, পুলিশ, পরিচয়, ছিনতাই

শেয়ার করুন: