শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

তদন্ত কমিটি গঠন

পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার ৭৭ নম্বর করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দোলা সর্বণের বিরুদ্ধে অসদাচরণ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির প্রধান করা হয়েছে ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জিয়ানগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন সিকদার ও কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থতাজনিত ছুটিতে থাকায় এখনো তদন্ত কার্যক্রম শুরু হয়নি।

গত ১৪ অক্টোবর ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী মণ্ডল তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সহকারী শিক্ষক দোলা সর্বণের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে। তিনি অসুস্থতাজনিত ছুটিতে থাকায় তদন্ত কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে আগামী সপ্তাহে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

তদন্ত কমিটির প্রধান ও ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান রোববার (১ নভেম্বর) গণমাধ্যমকে বলেন, সহকারী শিক্ষক দোলা সর্বণের বিরুদ্ধে প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিকিৎসাজনিত ছুটিতে ছিলেন। তিনি প্রয়োজনীয় কাগজপত্র পেয়েছেন। প্রধান শিক্ষক সুস্থ হয়েছেন বলে শুনেছেন। শিগগিরই তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান বলেন, সহকারী শিক্ষক দোলা সর্বণের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজন শিক্ষকের আনা কয়েকটি অভিযোগ তদন্তে এ কমিটি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষক অসুস্থ থাকায় তদন্ত কার্যক্রম এগোয়নি। তিনি সুস্থ হলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে সহকারী শিক্ষক দোলা সর্বণের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমবার তিনি পরে কথা বলবেন বলে জানান। পরবর্তী সময়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: