শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উন্নয়নের দোহাই দিয়ে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুলনার দাকোপে সড়ক উন্নয়নের দোহাই দিয়ে প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ইউপি চেয়ারম্যান এগাছ গুলো কেটে নিয়ে যাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের হরিণটানা এলাকায় দুই কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। ওই রাস্তা উন্নয়নের দোহাই দিয়ে সড়কের পাশের ছোট বড় সিরিশ, চম্বলসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। কিছু গাছ আবার বিক্রি করা হয়েছে বলে অভিযোগে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি এই প্রতিবেদককে জানান, গাছ কাটার আগে স্থানীয় প্রশাসনের সমন্বয় এবং প্রকাশ্যে টেন্ডারের নিয়ম থাকলেও তা মানা হয়নি। এছাড়া এভাবে গাছ কাটায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তড়িঘড়ি করে টেন্ডার ছাড়া গাছ কাটায় কোন অপকৌশল আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
 
এ বিষয়ে কৈলাশগঞ্জ ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রবীর মন্ডল বলেন, রাস্তা উন্নয়নের স্বার্থে উপজেলা প্রকৌশলীর পরামর্শ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছগুলো কাটা হচ্ছে। এগুলো বর্তমানে ইউনিয়ন পরিষদে রাখা হচ্ছে। পরবর্তীতে দরপত্রের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি রাজস্ব খাতে জমা দেওয়া হবে। এব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম জাহাঙ্গীর আলম জানান, গাছ কাটার পরে আমরা বিষয়টি শুনেছি। গাছ কাটার আগে আমাদের জানানো হয়নি বা কোনো পরামর্শও নেওয়া হয়নি।

আরও পড়ুন

৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু গাছ কাটার অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি শুনেছি রাস্তা উন্নয়নের জন্য কিছু গাছ কাটা হচ্ছে। তবে আমার পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি গুরুত্বের সাথে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন তিনি।

ভোরের আকাশ/ এনউব

উন্নয়নের দোহাই

শেয়ার করুন: