নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে ঘুমিয়ে থাকা স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছেন পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে।
আটক সাকিব শেখ (২৫) খুলনার ফুলতলা উপজেলার দামোদার গ্রামের জাহিদ শেখের ছেলে।নিহত আক্তার খাদিজা চাঁদনী (২২) একই উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে এবং সাকিবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত সোমবার নড়াইলের বাহিরগ্রামে খালা শশুরের বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে সাকিব শেখ ও তার স্ত্রী চাঁদনী।মঙ্গলবার রাতে ঘরের একটি কক্ষে চার বছরের সন্তানসহ তারা ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জেরে রাত একটার দিকে ঘুমিয়ে থাকা স্ত্রীকে ধারালে বটি দিয়ে পেটসহ শরীরে অন্য স্থানে কুপিয়ে হত্যা করেন সাকিব।স্বজনেরা আহত চাঁদনীকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। পরে স্বামী সাকিব শেখকে আটক করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন সাকিব।ঘটনার প্রকৃত কারণ উদ্ধারের জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ।
ভোরের আকাশ/আ.র