ফুলবাড়িয়ায় ভারতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ২লক্ষ৪৭ হাজার ৭ শতটাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।
সোমবার (৩০ মার্চ) ফুলবাড়ী ব্যাটালিয়ন২৯ বিজিবিএর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প ২০০০ ঘটিকা রানীনগর বিওপি ২২০০ ঘটিকা এবং দাইনুর বিওপি ২৩০০ ঘটিকাকর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে।
মালিকবিহীন ৩৩৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ১ হাজার ৯শত ৪০পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল বিদেশী মদ এবং ১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২ লক্ষ৪৭ হাজার ৭ শত টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান সাংবাদিকদের জানান।
ভোরের আকাশ/ র.ই