শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোলায় বাস বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

ভোলা প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোলায় বাস বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত
ভোলায় বাস বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

ভোলায় বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (৬ মে) তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। সকাল ১০টা থেকে জেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন বাস শ্রমিকরা।

তারা বলেন, বাস শ্রমিকদের ওপর সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকরা হামলা চালিয়েছে। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিষিদ্ধের দাবিও তোলেন তারা।

এদিকে গত রোববার (৪ মে) বিকেলে ভোলার বাংলাবাজার এলাকায় বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যা থেকে জেলার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ করে রেখেছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন।

জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান জানান, বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার তারা ভোলার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তিনি আরও জানান, মঙ্গলবার তাদের জেলা প্রশাসক ডেকেছেন। জেলা প্রশাসক যদি দাবি পূরণের আশ্বাস দেন তাহলে বাস ধর্মঘট প্রত্যাহার করা হবে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: