শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অসহায় সকিনার পাশে বিমান মন্ত্রী, বৃষ্টির মধ্যেই ছুটে গেলেন ইউএনও

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ভাঙ্গাচোরা জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনকারী ৩ সন্তানের জননী সকিনার পাশে দাঁড়ালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা এমপি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিমান মন্ত্রীর নির্দেশে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের উকিয়ারা গ্রামের সকিনার বাড়িতে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন।

জানাগেছে, রোববার সাংবাদিক দেওয়ান আবুল বাশারের ফেসবুকে 'পরিত্যক্ত ঘরে তিন সন্তানের জননী 'শিরোনামে একটি ভিডিওতে সকিনার মানবিকতার জীবনের চিত্র ফুটে ওঠে।

ভিডিওটি বিমান মন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সকিনার পুনর্বাসনের নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। মন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পায়ে হেঁটে ছুটে যান সকিনার জরাজীর্ণ বাড়িতে। প্রতিনিধি দল সকিনার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং বিমান মন্ত্রীর পক্ষ থেকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেন।

আরও পড়ুন

কেপিসিএলের বিদ্যুৎকেন্দ্র বন্ধ ও বিক্রি,পাওনা আদায়ে শ্রম আদালতে মামলা

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মৌসুমী নাসরিন জানান, মানিকগঞ্জ সদর উপজেলার  উকিয়াড়া গ্রামের মৃত মাখন মিয়ার স্ত্রী সকিনা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ভাঙা ঘরে বসবাস করে আসছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবগত হয়ে সকিনার পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি বলেন, মন্ত্রীর নির্দেশে  সকিনার জরাজীর্ণ ঘরের পুরোনো টিন পরিবর্তন করে নতুন টিন দিয়ে ঘরটি মেরামত ও ফ্যানের ব্যবস্থা করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূরকে নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, স্থানীয় ইউপি সদস্য রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

বিমান মন্ত্রী

শেয়ার করুন: