শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সরকারি-বেসরকারি সংগঠনের ভূমিকা শীর্ষক মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে গাইবান্ধায় সরকারি ও বেসরকারি সংগঠনের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বেলা সাগে ১১টার দিকে শহরের সুখশান্তির মোড় এলাকায় অবলম্বনের কনফারেন্স রুমে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক লানিং সেন্টারের ইন্সট্রাক্টর রোজিনা খাতুন সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, গাইবান্ধা পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা, নারী নেত্রী মৌসুমী আকতার, প্রীতি বাসফোর, আলো রানী, আহসানিয়া তাসনিম স্নিগ্ধা, আদুরী রানী রবিদাস প্রমুখ।

প্রান্তিক জনগোষ্ঠীর (দলিত, হরিজন, আদিবাসী, বেদে, প্রতিবন্ধী, এবং অতিদরিদ্র গ্রামীণ ও নগরবাসী) আর্থ-সামাজিক উন্নয়নে, অধিকার প্রতিষ্ঠা এবং মূলধারায় অন্তর্ভূক্তির লক্ষ্যে সরকারি, বিভিন্ন কোম্পানী  ও বেসরকারি সংগঠনের ভূমিকা অপরিসীম। 

এ লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা সাধারণত টেকসই উন্নয়নে এবং সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠির জন্য সরকারি ও বেসরকারি পরিষেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হতে হবে। পরিষেবা সংক্রান্ত সকল তথ্য প্রান্তিক জনগোষ্ঠির কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন

কুড়িগ্রামে স্থায়ী ভাঙন রোধেন দাবিতে মানববন্ধন

সভায় বক্তারা বলেন, অধিকাংশ এলাকার প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে সুনির্দিষ্ট উপাত্ত নেই। ফলে উদ্যোগ নেওয়া সত্ত্বেও তাদেরকে প্রয়োজনীয় সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। আবার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সরকারি সেবা ও জবাবদিহি ব্যবস্থা সম্পর্কে প্রচারে ঘাটতি রয়েছে।

 এমনকি আইনি সীমাবদ্ধতা ও আইনের যথাযথ প্রয়োগে ব্যর্থতায় প্রান্তিক জনগোষ্ঠী সেবা থেকে বঞ্চিত হয়। তাই পরিষেবা প্রদানের বিষয়ে সমন্বিত পদক্ষেপ জরুরি।

ভোরের আকাশ/ র.ই

মতবিনিময়মৌসুমী আকতার

শেয়ার করুন: