টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ফায়ার ফাইটার শামীম বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শামীম মৃত্যুবরণ করেছেন। গত টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন তাঁর শরীরের ১০০ ভাগ দগ্ধ হয়েছিল। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামীমের মৃত্যুতে শোক নেমে এসেছে বলে তিনি জানান।
নিহত শামীম আহমেদ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত- আব্দুল হামিদের পুত্র৷ তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন জানান, আজ বেলা ৩ টায় চিকিৎসারত অবস্থায় ফায়ার ফাইটার শামীম মারা গেছেন। তার পরিবারের লোকজন রয়েছে সেখানে। সব জটিলতা শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ভোরের আকাশ/জাআ