শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

'আমার স্বাস্থ্য, আমার অধিকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মেহেদী হাসান সোলাইমান হোসেন-এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোছাঃ মোহাতারিমা ফাতেমা সানি।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। কেবল রোগমুক্ত থাকাই স্বাস্থ্য নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকাই প্রকৃত স্বাস্থ্য। বর্তমান সরকার প্রন্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। বক্তারা সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন অংশ নেন। আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপস্থিত রোগীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও ত্বরান্বিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স ও গনমাধ্যকমিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

 

বিশ্ব স্বাস্থ্য দিবসডাঃ মোছাঃ মোহাতারিমা ফাতেমা সানি

শেয়ার করুন: