টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার শোলা প্রতিমা বাজারের উত্তর পাশে সখিপুর মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিন শোলা প্রতিমা গ্রামের বাসিন্দা এবং গুঞ্জর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল আবেদিন গরুর জন্য ঘাস কাটতে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ