শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্ষমতার প্রদর্শন নয় সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে : বিদায়ী কেএমপি কমিশনার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শনিবার (১ আগস্ট) সকাল ১০ টায় কেএমপি পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত গ্র্যান্ড কল্যাণ সভা ও এক সুশৃঙ্খল, বর্ণিল ও হৃদয়ছোঁয়া বিদায় সংবর্ধনা । 

অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিদায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, মানুষের পাশাপাশি আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ছোট ছোট মানবিক উদ্যোগই একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি। 

একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় শক্তি তার মানবিক আচরণ, সততা, আত্মসমালোচনা ও জনগণের প্রতি আন্তরিক সেবা। তাই বিভেদ নয়, ঐক্য; প্রতিশোধ নয়, ক্ষমা ও সংশোধন এবং ক্ষমতার প্রদর্শন নয়, সেবার মনোভাব এই মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে।

তার বদলিজনিত কারণে কেএমপির পক্ষ থেকে এই আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার গৌরবোজ্জ্বল কর্মকালের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রতিটি কর্মস্থল কিছু স্মৃতি, কিছু অর্জন এবং কিছু অনন্য মানুষের সাক্ষী হয়ে থাকে। বদলিজনিত কারণে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের বিদায় তাই খুলনা মহানগর পুলিশের জন্য এক অত্যন্ত আবেগঘন মুহূর্ত। 

দায়িত্ব পালনের পুরো সময়জুড়ে তিনি পেশাদারিত্ব, সততা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনবান্ধব পুলিশিং, পুলিশ সদস্যদের কল্যাণ এবং জনগণের আস্থা অর্জনে তার আন্তরিক প্রচেষ্টা সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

একজন ভালো পুলিশ কর্মকর্তা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি। তার নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ খুলনা মহানগর পুলিশের প্রতিটি সদস্যের জন্য আজীবন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিদায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ, মানসিক সুস্থতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

চকরিয়া জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

তিনি খুলনা মহানগর পুলিশে কর্মরত সকল সদস্যের আন্তরিকতা, ত্যাগ ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণ, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আবেগঘন এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, এম, এম শাকিলুজ্জামানসহ কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

ভোরের আকাশ/রই 

মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ

শেয়ার করুন: