শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত
কুমিল্লায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকায় স্ত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ সাখাওয়াত হোসেন, তার বাড়ি কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডের ধনেশ্বর এলাকায়।

দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন দাস।

তিনি জানান, মোটরসাইকেল আরোহী সাখাওয়াত হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ডুবাইরচর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই সাখাওয়াতের মৃত্যু হয়। এছাড়া আহত হয় তার স্ত্রী। স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে উদ্ধার করে।

এছাড়া মোটরসাইকেল চাপা দেওয়া ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

আরোহী নিহতকুমিল্লা

শেয়ার করুন: