শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাড়াইলে কুকুরের কামড়ে ১৭ জন আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে একই দিনে ১৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক স্থানে পাগলা কুকুরের এ হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় কুকুরের কামড় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ করে পথচারী ও বসতবাড়ির আশপাশে মানুষের ওপর আক্রমণাত্মক আচরণ শুরু করে। শিশু, নারী ও বৃদ্ধসহ মোট ১৭ জনকে কামড়ে আহত করে কুকুরটি। একের পর এক কুকুরের হামলায় স্থানীয়রা চরম উদ্বেগেে পড়েন এবং অনেকে নিরাপত্তার জন্য ঘরে অবস্থান নেন। আহতদের দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও রেবিস প্রতিরোধী টিকা প্রদান করেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহানুর রহমান শুভ এস টি বাংলা টিভিকে জানান, কুকুরের কামড়ে আহতদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা কুকুরের কামুরে আক্রান্ত হয়েছেন তাদেরকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে অন্যথায় বিপদজনক। এদিকে রাত ৮টার দিকে স্থানীয় জনগণ কুকুরটিকে পূর্ব সাচাইল গ্রামে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা কুকুরটির মৃত্যু নিশ্চিত করে একটি আনন্দ মিছিল প্রকাশ করে। 

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে তাড়াইলে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় এমন ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন। দ্রুত কুকুর নিয়ন্ত্রণ ও টিকাদান কর্মসূচি জোরদারের দাবি জানান স্থানীয়রা।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার জানান, কুকুরের কামড়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/ র.ই


 

কুকুরের কামড়ে আহততানজিলা আখতার 

শেয়ার করুন: