শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর চৌধুরীর গণসংযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর এক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(১২ নভেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে এই মোটর শোভাযাত্রা বের হয়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোটর শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা পরিদক্ষিণ করে।

জানা গেছে, শিবচর উপজেলা বিএনপির একটানা দশ বছর সভাপতির দায়িত্ব পালনকারী আবু জাফর চৌধুরী মাদারীপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশী। সম্প্রতি মাদারীপুর ১ আসনের মনোনয়ন স্থগিত হবার পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, আবু জাফর চৌধুরী বিএনপির জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতি করে আসছেন। তাকে নিয়ে কোন বিতর্ক নেই। একজন পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে বিএনপির মনোনয়ন তাকে দিলে শিবচরে বিএনপিতে শৃঙ্খলা ফিরে আসবে।

আবু জাফর চৌধুরী বলেন,আমি দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতি করে আসছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আমাদের এই আয়োজন। এই দিবসের মধ্যে দিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে নতুন বাংলাদেশের সূচনা হয়।

তিনি আরও বলেন,আগামী নির্বাচনে আমি একজন মনোনয়ন প্রত্যাশী। আমি দীর্ঘদিন ধরেই দলের জন্য কাজ করছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। তবে দল যে সিদ্ধান্ত নেবে আমি দলের বাইরে যাবো না। দলের জন্য কাজ করে যাবো।

ভোরের আকাশ/জাআ

শিবচরগণসংযোগ

শেয়ার করুন: