শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত। স্থানীয় দ্বন্দ্বের জের ধরে জেলার পাঁচবিবি উপজেলাতে প্রতিপক্ষের হামলায় ইয়ানুর হোসেন (৩০) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার শালাইপুর ঢাকারপাড়া রাস্তার মোড়ে হামলার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ছোট ভাই আব্দুল মোমিন আহত হয়েছেন। তাদের বাড়ি পাঁচবিবি উপজেলার স্থানীয় ছালাখুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান। স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাঁচবিবির ঢাকারপাড়া রাস্তার মোড়ে ইয়ানুল তার ভাইয়ের ওপর প্রতিপক্ষরা হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়ানুল নিহত ও তার ভাই মোমিন আহত হয়। এলাকার দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বি জানান, ইয়ানুর হোসেন যুবদলের সক্রিয়কর্মী ছিলেন। এই হত্যা কাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় এই হত্যা কাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। ওসি হাফিজ মো. রায়হান জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইয়ানুলের মৃত্যু হয়েছে। ঘটনার মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছেন। তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

ভোরের আকাশ/র.ই
 

যুবদল নেতাহত্যাকাণ্ডগোলাম রাব্বানী রাব্বি

শেয়ার করুন: