শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আশুলিয়ায় প্রিটি গ্রুপের ৬জনের বিরুদ্ধে ‘অপরাধজনক নরহত্যা’ মামলা

আশুলিয়া(ঢাকা)প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ৯জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এরআগে রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এসআই আবু তালেব বাদী হয়ে ‘অপরাধজনক নরহত্যা’ মামলা দায়ের করেছেন। সোমবার রাত ১২টার পর মামলাটি রুজু করা হয়। মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আশপাশে থাকা আরও কয়েকটি সিলিন্ডারবাহী গাড়িসহ অন্তত ৭ থেকে ৮টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে আশপাশের মানুষজন ছোটাছুটি শুরু করেন। সবজি বিক্রেতা ও দোকানিরা দোকান ফেলে নিরাপদ স্থানে সরে যান।

বিস্ফোরণের সময় কয়েকটি সিলিন্ডার ঘটনাস্থল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ গজ দূরে ছিটকে গিয়ে আবাসিক এলাকার বিভিন্ন ভবনের ছাদে পড়ে। কোনো কোনো সিলিন্ডার টিনের চালা ফুটো করে ঘরের ভেতরেও ঢুকে পড়ে।

আরও পড়ুন

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা

এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ৮জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন।

ঘটনার পর থেকেই বিস্ফোরণের কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: