শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আঞ্চলিক তথ্য অফিস রাজশাহী'র আয়োজনে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ) সকালে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথি'র বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিডিয়ার নাম পরিবর্তন করে গুজব ছড়ানো হয়, যা দেখে অনেকেই বিভ্রান্ত হন। গণমাধ্যম কর্মিরা সমাজের আয়না, তাদেরকে এ বিষয়ে দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে, গুজব প্রতিরোধে সোচ্চার হতে হবে।

ছবি: ভোরের আকাশ

আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার মো: আতিকুর রহমান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী।

মতবিনিময়ে সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন গণমাধ্যম কর্মি অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/তা.কা

গুজবগণমাধ্যমসিরাজগঞ্জ

শেয়ার করুন: