শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় ৩৮ পুরিয়া গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ৩৮ পুরিয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানাধীন কর কমিশনারের কার্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মিলন ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একজন ব্যক্তি পুড়িয়া আকারে গাঁজা বিক্রি করছিলেন। সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় প্রকাশ করে জানান, তার নাম মোঃ কামাল হোসেন। তিনি মৃত হাসান আলীর পুত্র ও মৃত রেজিয়া বেগমের সন্তান। তার বাড়ি আনন্দনগর, বুড়ির বাজার, ইসদাইর এলাকায়, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। পরবর্তীতে তার হেফাজত থেকে ৩৮ পুরিয়া গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

নারায়ণগঞ্জ

শেয়ার করুন: