শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি সরকার ক্ষমতায় আসলে নারীদের উন্নয়ন হয়: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপি সরকার ক্ষমতায় আসলে নারীদের উন্নয়ন হয় উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে নারীদের সু-শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নেয়া হবে। তৃণমূলের নারীদের ক্ষমতায়ন করতে হবে, তাদের কাজের সু ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শনিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে “নারীর জয়ই, সকলের জয়” শ্লোগানে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।

নগরকান্দা উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত সমবেশে তিনি আরো বলেন, ১৭ বছর দেশে ভোট হয়নি। ১৮ সালে নিশি রাতের ভোট আর ২৪ সালের হামি-ডামি ভোটে মানুষ ভোট দিতে পারেনি। এবার নির্বাচনে সবাইকে ভোট দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সকল শ্রেনী পেশার মানুষের উন্নয়ন হবে। কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড হবে, আর এই কার্ড হবে পরিবারের নারী সদস্যদের নামে। এতে নারীরা পরিবারেও সম্মানিত হবেন।

নগরকান্দা উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নার্গিস আক্তারের সভাপতিত্বে এ সমাবেশে সালথা ও নগরকান্দা উপজেলার কয়েক হাজার নারী অংশ নেন।

ভোরের আকাশ/জাআ

ফরিদপুরবিএনপিশামা ওবায়েদ

শেয়ার করুন: