শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গায় তরুণীকে যৌন হয়রানির অভিযোগে পাখি ভ্যানচালক গ্রেপ্তার

আলমডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক তরুণীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মো. মোয়াজ্জেম হোসেন (৫৫) নামে এক পাখি ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৬ আগস্ট)গভীর  রাতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের মৃত রাজ্জাক মীরের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট সকাল ১০টার দিকে রাধিকাগঞ্জ গ্রামের মোছা. শারমিন সুলতানা (২১) লাল ব্রিজের পশ্চিম পাশ থেকে বেলগাছি যাওয়ার জন্য মোয়াজ্জেমের পাখি ভ্যানে ওঠেন। ভ্যানটি লাল ব্রিজ এলাকা থেকে ছেড়ে যাওয়ার পর চালক ওই তরুণীকে বিভিন্ন অশ্লীল কথা বলতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে সকাল আনুমানিক ১১টার দিকে সাতকপাট-বেলগাছি সড়কের মাঝামাঝি নির্জন এলাকায় পৌঁছালে চালক ভ্যান থামিয়ে তাকে জাপটে ধরেন এবং যৌন হয়রানির উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে ‘ক্যাসিনো সম্রাট’ শিপন গ্রেপ্তার

এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ২৬ আগস্ট আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর সংশোধিত ২০২৫ সালের ধারা ১০-এর আওতায় করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন , মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/রই

শারমিন সুলতানা

শেয়ার করুন: