শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধন ও নারী সমাবেশ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

নারী সমাবেশে অতিথিরা বলেন, আমরা চাই নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ হোক। নারী নির্যাতন কমিয়ে আনার জন্য নারীদের সক্ষমতা বাড়াতে হবে। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে তাদের উপর নির্যাতন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। তারা নিজেদের অধিকারের কথা বলতে পারবে। নারী-পুরুষের মধ্যে এখন কোনো ভেদাভেদ নেই। নারীরা ঘরে ও বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। নারী নির্যাতন দূরের কথা, নারীদের কীভাবে যোগ্য সম্মান দেওয়া যায় তা সমাজের ভাবা উচিত। নারীরা মানুষ হিসেবে নতুন বাংলাদেশে নতুনভাবে বাঁচতে পারবে এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে নারী সমাবেশের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। সমাবেশে মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিশুসহ নারী সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি নারী সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ চলবে।

ভোরের আকাশ/মো.আ.


 

নারী সমাবেশখুলনাজেলা প্রশাসক

শেয়ার করুন: