শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

খুলনায় তুচ্ছ ঘটনায় চা-দোকানিকে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

খুলনার রূপসা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বীন মোহাম্মদ নামে এক চা দোকানদারকে হত্যা করা হয়েছে। ঘটনাটি উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর এলাকায় ঘটে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর এলাকায় নিজের দোকানে প্রতিদিনের মতো ব্যবসা করছিলেন দ্বীন মোহাম্মদ। গতকাল আনুমানিক বিকাল চারটায় স্থানীয় কয়েকজনের সঙ্গে তুচ্ছ বিষয়—সম্ভবত বাকবিতণ্ডা বা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রুপসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করে।

এ বিষয় রুপসা থানার ওসি বলেন, যে হত্যা করেছে সে পলাতক রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তারা বলেন, তুচ্ছ বিষয় নিয়ে এমন নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ভোরের আকাশ/নি

খুলনা

শেয়ার করুন: