শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় ভেকুর নিচে চাপা পড়ে মিস্ত্রির মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারভাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় মাটিকাঁটা ভেকুর নিচে চাপা পড়ে মো. সাগর (২৬) নামে এক  মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর প্রায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার জলমা ইউনিয়নের দারোগাভিটা এলাকার মোঃ ইউনুসের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বয়ারভাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় একটি ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কাটার কাজ চলছিল। এ সময় হঠাৎ ভেকুটি বিকল হয়ে যায়। পরে সেটি মেরামতের জন্য মিস্ত্রী সাগর ভেকুর নিচে কাজ করছিলেন। মেরামতকালে অসাবধানতাবশত তিনি ভেকুর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বটিয়াঘাটা থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/আ.র

মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন: