শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৫, ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
টঙ্গীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু
টঙ্গীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

টঙ্গীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে  আলিমুল ২৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু  হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাতে টঙ্গীর বড় দেওড়া মুদাফা এলাকায়  উত্তরা প্রবর্তন সিটির মাঠে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের  বুকের বাম পাশে ধারালো অস্ত্রের  আঘাতের  চিহ্ন রয়েছে। নিহত আলিমুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। তিনি মুদাফা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় মজুমদার নামে একটি  গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানা যায়, রাত ৮টার দিকে প্রবর্তন সিটির মাঠে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শোনে মানুষ দৌড়ে যান। সেখানে গুরুতর আহত অবস্থায় আলিমুলকে উদ্ধার করে স্থানীয় লোকজন উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আলিমুলকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারানা বিনতে আনোয়ার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রেজওয়ান জানান, আমার ভাতিজা মুদাফা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। আগামীকাল তার অফিস খোলা। কিন্তু একদিন আগেই আলিমুল বাড়ি থেকে টঙ্গীতে যান। এরপর রাতে তার মৃত্যুর সংবাদ পাই।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও আসামি গ্রেপ্তারে কাজ চলছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: