কসবায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

"উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালের ৭ম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুকর এর তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দু'দিনব্যাপী বিজ্ঞানমেলা (৮ ও ৯ এপ্রিল) কসবা মহিলা কলেজ প্রাঙ্গণে উদযাপিত হয়। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মেলায় উদ্ভাবনমূলক প্রকল্প প্রদর্শন করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রকল্পসমূহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের নির্বাচিত বিচারকগণ মূল্যায়ন করেন।
১০ম বিজ্ঞান অলিম্পিয়াড মাধ্যমিক পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীরা হলেন; ১ম স্থান- সামিন আল মাহদী (কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়), ২য় স্থান- মো. আসকার ইবনে আনিস, ৩য় স্থান- তোরফা জাহান প্রান্তি (কসবা পৌর উচ্চ বিদ্যালয়), ৪র্থ স্থান- আয়েশা জান্নাত খান (কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), ৫ম স্থান- সাফওয়ান আহমেদ (শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়)।
১০ম বিজ্ঞান অলিম্পিয়াড কলেজ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন; ১ম স্থান- সামিয়া (সরকারি আদর্শ কলেজ, সৈয়দাবাদ) ২য় স্থান- সাবিকুন্নাহার (মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজ), ৩য় স্থান- মোসাম্মৎ জান্নাত (সরকারি আদর্শ কলেজ, সৈয়দাবাদ), ৪র্থ স্থান- উম্মে হাবিবা (গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম কলেজ), ৫ম স্থান- নাজমুন্নাহার নিছা (কসবা মহিলা ডিগ্রী কলেজ)।
১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বিজয়ীরা হলেন; ১ম স্থান- কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়, ২য় স্থান- কসবা পৌর উচ্চ বিদ্যালয়, ৩য় স্থান- কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রকল্প মূল্যায়ন (মাধ্যমিক পর্যায়): ১ম স্থান- শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়, ২য় স্থান- কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৩য় স্থান- চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ।
প্রকল্প মূল্যায়ন (কলেজ পর্যায়): ১ম স্থান- কসবা মহিলা ডিগ্রী কলেজ, ২য় স্থান- কসবা টি আলী (তফজ্জল আলী) ডিগ্রী কলেজ, ৩য় স্থান- সৈয়দাবাদ সরকারি আদর্শ কলেজ।
এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তৌহিদ। প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র