শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযান: সিমেন্টসহ বোট জব্দ, আটক ১১

স্টাফ রিপোর্টার, কক্সারবাজার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ এ অভিযান পরিচালনা করে।

নৌবাহিনী সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করা হয়।

পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান-২’ নামের বোটটিকে চ্যালেঞ্জ করে এবং তা আটক করতে সক্ষম হয়।

আটক বোটে তল্লাশি চালিয়ে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানায় নৌবাহিনী।

এ সময় পাচার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। জব্দকৃত বোট ও সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা।

নৌবাহিনী জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/এনউব

নৌবাহিনীর অভিযান

শেয়ার করুন: