শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

খুলনায় মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেলে নগরীর ৫নং ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ করেন।

প্রশাসক শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপশি, শিশুদের হাত ধোয়া, নিজে এবং নিজের চারপাশ পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ করে মায়েদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে ডেঙ্গু সংক্রমণ বিস্তার লাভ করছে। শিশুদের মশাবাহিত রোগের সংক্রমণ থেকে রক্ষা করতে তিনি নিজ নিজ বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য মায়েদের প্রতি আহবান জানান।

দাতা সংস্থা ইউএনডিপি’র অর্থায়নে এবং এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ (এলএসইউপিসিবি)’ প্রকল্পের আওতায় এ পুষ্টি খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রশাসক নগরীর দৌলতপুর থানার ১ থেকে ৬নং ওয়ার্ডের ৩’শ টি পরিবারের প্রত্যেককে পুষ্টিকর খাদ্য হিসেবে ৩০টি ডিমসহ ডাল ও ভোজ্যতেল বিতরণ করেন।

আরও পড়ুন

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

পরে প্রশাসক খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৩ ও ১৫ নং ওয়ার্ডের ১’শ ৪৫ টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন।
 
পৃথক পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র ৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন এবং ১৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো: ইমরুল হাসান টিটো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক এম মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, আব্দুল জলিল হাওলাদার, এ্যাড. ফজলে হালিমা লিটন, হাবিবুর রহমান বিশ^াস ও কাজী একরাম মিন্টু।

অন্যান্যের মধ্যে কমিউনিটি ভলেন্টিয়ার রাজিয়া সুলতানা, কেয়া সুলতানা, রেশমা খাতুন, ফারহানা আক্তার, আফরোজা খাতুন, শুকরিয়া সুলতানা, স্বপ্না আক্তারসহ সিডিসি নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের সিনিয়র কমিউনিটি ভলেন্টিয়ার শিউলি মোর্শেদা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: