শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিএমপির ডিবি অভিযানে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার, গ্রেফতার ২

বাকি বিল্লাহ চৌধুরী, চট্টগ্রাম

প্রকাশ : ৯ মে ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর খুলশী ও দামপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।

ডিবি সূত্র জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩২ অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ওয়াসা মোড়ের টেসটি ট্রিট ফাস্টফুড দোকানে অভিযান চালায়। এসময় দুপুর ২টা ৪৫ মিনিটে মো. ফয়সাল আহমেদ রনিকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলিগুলো ভারতীয় তৈরি বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন বিকেলে চকবাজার থানাধীন একটি ভাড়া বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে অস্ত্র ব্যবসায়ী আমিনুল হক বাপ্পীকে আটক করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে তার কাছ থেকে আরও ১১ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ডিবি পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামির কাছ থেকে মোট ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে এসব গুলি সংগ্রহ করে মহানগর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভোরের আকাশ/এনএস

বিদেশি পিস্তল

শেয়ার করুন: