শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনবিআরকে দু ভাগে বিভক্তের প্রতিবাদে বেনাপোলে ৩ দিনের কলম বিরতি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৫, ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এনবিআরকে দু ভাগে বিভক্তের প্রতিবাদে বেনাপোলে ৩ দিনের কলম বিরতি
এনবিআরকে দু ভাগে বিভক্তের প্রতিবাদে বেনাপোলে ৩ দিনের কলম বিরতি

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে দেশের অন্যান্য কাস্টমস হাউসের ন্যায় বেনাপোল কাস্টমস হাউসেও তিনদিনের কর্মবিরতি পালিত হচ্ছে। তবে এ সময়ের মধ্যে আন্তর্জাতিক যাত্রী সেবা, আমদানি-রপ্তানি ও বাজেট কার্যক্রম চলমান থাকবে।

বুধবার (১৪ মে) সকালে বেনাপোল কাস্টমস হাউসের গেটে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে এনবিআর ঐক্য পরিষদ এ কর্মসূচি শুরু করেছে দুপুর ১টা পর্যন্ত চলবে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলম বিরতি কর্মসূচি পালন করবেন তারা।

কাস্টমস সূত্রে জানা গেছে, আজ সকাল ১০ টা থেকে বেনাপোল কাস্টমস হাউজে কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন। বেনাপোল কাস্টম হাউসে কলম  বিরতি চলাকালীন সময়ে বেনাপোল কাস্টমস হাউসে কোন কর্মকর্তা বা কর্মচারীকে দেখা যায়নি। দু একজন উপস্থিত থাকলেও তারা কোন কাজ করছেন না। কাস্টম হাউসের  প্রধান ফটকে কলম বিরতির ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে। লক করা আছে কাস্টমস হাউসের  অনলাইন সার্ভার। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকার কারণে  আমদানি রপ্তানি সংক্রান্ত কোন বিল অব এন্টি দাখিল করা সম্ভব হচ্ছে না। বেনাপোল কাস্টমস হাউজে শুল্ক আদায় সংক্রান্ত  সকল ধরনের কাজ বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু আছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল কাস্টম হাউসে কর্তকর্তা-কর্মচারীরা কলম বিরতি শুরু করলেও আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন জানান, আমরা কলম বিরতি শুরু করেছি। আজ সকাল ১০টা থেকে আগামী শনিবার বিকাল ৩ টা পর্যন্ত চলবে এ কলম বিরতি। এ সময় মধ্যে দাবি আদায় না হলে আমরা নতুন করে কর্মসূচি দেব। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: