শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনভর সংঘর্ষের পর থমথমে গোপালগঞ্জ শহর

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৩:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনভর সংঘর্ষের পর থমথমে গোপালগঞ্জ শহর
দিনভর সংঘর্ষের পর থমথমে গোপালগঞ্জ শহর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পদযাত্রাকে কেন্দ্র করে দিনভর দফায় দফায় সংঘর্ষের পর শহরে বিরাজ করছে চরম আতঙ্ক ও নিস্তব্ধতা। বিকেলের দিকে এনসিপির শীর্ষ নেতারা পুলিশ সুপারের কার্যালয় থেকে সাঁজোয়া যানে নিরাপদে স্থান ত্যাগ করার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। তবে শহরের সর্বত্র ছড়িয়ে পড়ে থমথমে পরিবেশ।

বিকেল থেকে শহরের রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। দোকানপাট দুপুরের আগেই বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর পুরো শহর যেন নিস্তব্ধতায় ডুবে যায়। মানুষের চলাচল সীমিত হয়ে আসে। শহরের বেশির ভাগ স্থানে রিকশাও চলাচল বন্ধ হয়ে যায়, খুবই সীমিত সংখ্যক রিকশা চোখে পড়ে। তবে ইজিবাইক কিংবা অন্য কোনো যানবাহনের দেখা মেলেনি।

শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় দেখা যায় আগুনে পুড়িয়ে দেওয়া টায়ার, ভাঙা ইট, কাঠ ও বাঁশ পড়ে আছে—যা সংঘর্ষের সময়কার ব্যবহৃত সরঞ্জামের সাক্ষ্য দেয়। তবে রাত পর্যন্ত কোনো জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি চোখে পড়েনি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: