শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজগাং ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় গুলিতে তিনজন নিহত এবং আরও দুজনকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের দাবি, নিহতরা জেএসএস (সন্তু গ্রুপ)-এর সশস্ত্র দলের সদস্য ছিলেন এবং সংগঠন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় এ ঘটনা ঘটে।

সোমবার (৬ জুলাই) সকালে মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পাঁচজন যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। একপর্যায়ে তিনজনকে গুলি করে হত্যা করা হয় এবং অপর দুইজনকে ধরে নিয়ে যাওয়া হয়।

একাধিক স্থানীয় সূত্র জানায়, নিহতরা জেএসএস (সন্তু গ্রুপ)-এর সশস্ত্র শাখার সদস্য ছিলেন। তবে কী কারণে তারা সংগঠন ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন বা হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

মাগুরায় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি

ঘটনার বিষয়ে জানতে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


 

জেএসএস

শেয়ার করুন: