শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় পুলিশ সুপার কাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় পুলিশ সুপার কাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় পুলিশ সুপার কাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাদক প্রতিরোধ, গ্রামীণ বিরোধ নিরসন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে মাগুরায় ব্যতিক্রমী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচ। “ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চলো সবাই খেলতে চলো” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে এ ম্যাচের আয়োজন করে মাগুরা জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলা বাসি।

খেলার উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাকেল নিশাত আল নাহিয়ান।

ম্যাচে মুখোমুখি হয় মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ ও শ্রীপুর ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে দর্শকদের দারুণ উপভোগ্য একটি ম্যাচ উপহার দেয়। সম্প্রীতির এই আয়োজনকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং বিপুল দর্শকের উপস্থিতি। খেলাটির ধারাভাষ্য প্রদান করেন বাংলাদেশ বেতারের খ্যাতিমান ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায়।

আরও পড়ুন

অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন, গ্রামীণ সম্প্রীতি বজায় রাখা এবং দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং সামাজিক সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

খেলাটি পরিচালনা করেন সাদ্দাম হোসেন গোকী। আয়োজকদের মতে, এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/ইউএম

ফুটবল ম্যাচ

শেয়ার করুন: