শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জলঢাকায় ভূমি মেলা শুরু

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জলঢাকায় ভূমি মেলা শুরু
জলঢাকায় ভূমি মেলা শুরু

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি - নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায়, ভূমি ব্যব¯’াপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক আয়োজনে রোববার (২৫ মে) সকালে পৌর ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ ও পশু সম্পদ কর্মকর্তা ডা. কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম। 

অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা সুমি আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

ভূমি মেলা উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মেলার উদ্বোধন শেষে ভিডিপি (ঠ.উ.চ) প্রকল্পের মাধ্যমে উপ¯ি’ত জনগণকে নামজারি, মিউটেশন, জমি ক্রয়-বিক্রয়, দান, হেবা দলিলসহ বিভিন্ন ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বী জানান, ২৫ থেকে ২৭ মে পর্যন্ত এ ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে এবং এর মাধ্যমে জনগণ সহজেই ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: