শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় লিচু মেলার উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জিআই স্বীকৃতিপ্রাপ্ত বিখ্যাত হাজরাপুরী লিচুকে ঘিরে মাগুরায় দুই দিনব্যাপী লিচু মেলার উদ্বোধন করা হয়েছে।

 শনিবার (১৬ মে) বিকেলে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন খান, নেওয়াজ হালিমা আরলী, মোল্লা আজাদ হোসেন, আলি আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আল মারুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ হযরত আলী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম, নারী উদ্যোক্তা জেনিস ফারজানা, লিচু চাষী জহুরুল ইসলাম পিয়াল ও মনিরুজ্জামান।

বক্তারা বলেন, হাজরাপুরী লিচু এখন শুধু মাগুরার চাহিদাই পূরণ করছে না, দেশের বিভিন্ন জেলায়ও ব্যাপকভাবে সরবরাহ হচ্ছে। সম্প্রতি এ লিচু জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় এর সুনাম আরও বেড়েছে। তারা এই ঐতিহ্য ধরে রাখতে লিচু সংরক্ষণের ব্যবস্থা, চাষিদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

লিচু চাষিরা জানান, হাজরাপুরী লিচুর জিআই স্বীকৃতি তাদের জন্য গর্বের বিষয়। তারা লিচু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ এবং কৃষি বিভাগের পক্ষ থেকে স্প্রে মেশিন সরবরাহের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, হাজরাপুরী লিচুর দেশজুড়ে ব্যাপক কদর রয়েছে। জিআই স্বীকৃতি পাওয়ায় মাগুরাবাসীর গৌরব আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে লিচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লিচু সংরক্ষণ, আধুনিক চাষাবাদ এবং চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। এ বিষয়ে চাষিদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন

কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ১৮টি স্টল অংশ নিয়েছে। রবিবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/ র.ই

 

উদ্বোধনআব্দুল্লাহ আল মাহমুদ

শেয়ার করুন: