শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত ৮

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে অটোরিকশা চালক বাহাদুর (৪০) নিহত হয়েছেন।  আহত হয়েছে অন্তত ৮ জন।  এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত অটোরিক্সা চালক শাহজাদপুর উপজেলার পোতাজিয়া মধ্যে পাড়া গ্রামের গনি শেখের ছেলে বাহাদুর শেখ (৪০)।

স্থানীয়রা জানান, আজ দুপুরে বাঘাবাড়ীতে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি ও অটোরিকশার সাথে সংঘর্ষে ঘটনা স্থলেই অটোরিকশা চালক বাহাদুর মারা যান।  এসময় আহতদের উদ্ধার করে শাহজাদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দিই।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি,ব্যাটারি চালিত অটোরিক্সাকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক নিহত হন।  এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে।  

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  তবে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ভোরের আকাশ/জাআ

নিয়ন্ত্রণসিরাজগঞ্জআহত

শেয়ার করুন: