শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা বিভাগ

৩৬ আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ২০১, প্রত্যাহার ৩৫

খুলনা ব্যাুরো

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে মোট ৩৫ জন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের পরে বিভাগের ১০ জেলায় ৩৬ টি আসনে মোট ২০১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতীক বরাদ্ধ বুধবার (২১ জানুয়ারি), ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি। খুলনার প্রত্যাহারকারী ৫ প্রার্থী হলেন, খুলনা-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. ফিরোজুল ইসলাম, খুলনা-২ আসনে খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম, খুলনা-৩ আসনে খেলাফত মজলিসের এফএম হারুন অর রশীদ, খুলনা-৪ আসনে জামায়াতের মো. কবিরুল ইসলাম ও খুলনা-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।

সাতক্ষীরা জেলার প্রত্যাহারকারী ৩জন হলেন, সাতক্ষীরা-২ আসনে এবি পার্টি’র জিএম সালাউদ্দীন, এলডিপি’র শফিকুল ইসলাম শাহেদ ও সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা। বাগেরহাট জেলার ৬ জন প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাগেরহাট-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক, বাগেরহাট-২ স্বতন্ত্র এম এ সালাম, খেলাফত মজলিসের নাছের ইকবাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের রমিজ উদ্দীন, বাগেরহাট-৩ এ বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জুলফিকার হোসেন ও এনসিপির মো. রহমাতুল্লাহ। যশোর জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন যশোর-১ এ স্বতন্ত্র মো. আবুল হাসান জহির, যশোর-৩ এ এনসিপির খালেদ সাইফুল্লাহ ও যশোর-৪ এ স্বতন্ত্র ফারহান সাজিদ। নড়াইল জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন নড়াইল-১ এ বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আব্দুর রহমান, স্বতন্ত্র গাজী মাহাবুবুর রহমান ও নড়াইল-২ এ খেলাফত মজলিসের আব্দুল হান্নান সরদার। মাগুরা জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন মাগুরা-১ এ খেলাফত মজলিসের মোহাম্মদ ফয়জুল ইসলাম ও গণফোরামের মোঃ মিজানুর রহমান।

ঝিনাইদহ জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আসাদুজ্জামান ও ঝিনাইদহ-৩ এ এবি পার্টির মুজাহিদুল ইসলম। চুয়াডাঙ্গা জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন চুয়াডাঙ্গা-১ এ এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন, এনসিপির মোল্লা মো. ফারুক এহসান, ইসলামী আন্দোলনের মো. হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা-২ এ এবি পার্টির মো. আলমগীর হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের মো. নুর হাকিম। কুষ্টিয়া জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন কুষ্টিয়া-২ এ বাংলাদেশ ফেলাফত মজলিসের মো. আরিফুজ্জামান, খেলাফত মজলিসের মো. আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ এ খেলাফত মজলিসের মো. সিরাজুল হক, কুষ্টিয়া-৪ এ এবি পার্টির মো. আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র মো. সেখ সাদী। এছাড়া মেহেরপুর-১ আসনে এনসিপির মো. সোহেল রানা।

এদিকে প্রত্যাহারের পর খুলনা বিভাগে ৩৬ টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২০১ জন। এরমধ্যে খুলনা-১ এ ১২ জন, খুলনা-২ এ তিন জন, খুলনা-৩ এ ১০ জন, খুলনা-৪ এ চারজন, খুলনা-৫ এ চারজন এবং খুলনা-৬ এ ৫ জন। সাতক্ষীরা-১ এ ৫ জন, সাতক্ষীরা-২ এ ৫ জন, সাতক্ষীরা-৩ এ ৬ জন, সাতক্ষীরা-৪ এ চারজন, বাগেরহাট-১ এ ৮ জন, বাগেরহাট-২ এ ৪ জন, বাগেরহাট-৩ এ ৫ জন, বাগেরহাট-৪ এ ৬ জন, নড়াইল-১ এ ৭ জন, নড়াইল-২ এ ৮ জন, মেহেরপুর-১ এ ৪ জন, মেহেরপুর-২ এ ৩ জন, কুষ্টিয়া-১ এ ৮ জন, কুষ্টিয়া-২ এ ৫ জন, কুষ্টিয়া-৩ এ ৬ জন, কুষ্টিয়া-৪ এ ৬ জন, চুয়াডাঙ্গা-১ এ ৩ জন, চুয়াডাঙ্গা-২ এ ৩ জন, ঝিনাইদহ-১ এ ৫ জন, ঝিনাইদহ-২ এ ৬ জন, ঝিনাইদহ-৩ এ ৪ জন, ঝিনাইদহ-৪ এ ৬ জন, যশোর-১ এ ৪ জন, যশোর-২ এ ৮ জন, যশোর-৩ এ ৬ জন, যশোর-৪ এ ৭ জন, যশোর-৫ এ পাঁচ জন, যশোর-৬ এ ৫ জন, মাগুরা-১ এ ৭ জন ও মাগুরা-২ এ ৪ জন।

ভোরের আকাশ/র.ই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমো. ফিরোজুল ইসলাম

শেয়ার করুন: