শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২৮ মে ২০২৫, ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট
বরিশালে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট

বরিশাল মহানগরীতে চেতনানাশক দ্রব্য সেবন খাইয়ে সাধারণ মানুষের সর্বস্ব লুটে নেওয়া একটি সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা। অভিযানে তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত ১৭টি মোবাইল ফোন ও একটি হলুদ রঙের অটোরিকশার খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

বিএমপি মিডিয়া সেলের তথ্যমতে, ২৬ মে বিকেল ৩টায় কোতোয়ালী মডেল থানার ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডের মসজিদ গলি ও ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা বাজারে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেন। সঙ্গে ছিলেন এসআই মো. লোকমান, এসআই মো. কামাল হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেন বিপিএম, এএসআই মো. জাকির হোসেনসহ পুলিশের আরও একটি দক্ষ দল।

গ্রেপ্তারকৃতরা হলো- সাইদুল ইসলাম ওরফে শান্ত (৪২), বাপ্পি লস্কর (২৮), মো. নাজমুল (৩০), সাথী আক্তার (৪০)। তারা সবাই বর্তমানে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, চক্রটি সাধারণত চেতনানাশক দ্রব্য খাইয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোতে কোনো সিমকার্ড ছিল না, যা তাদের কার্যকলাপ গোপন রাখতে সহায়তা করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিএমপি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: