শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে কয়েলের আগুনে পুড়লো গবাদিপশু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েলের আগুনে গোয়াল ঘর পুড়ে এক কৃষকের ৩টি গরু ও ১টি ছাগল ভস্মীভূত হয়েছে। 

রোববার (২৪ আগষ্ট) ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের কৃষক শামসুল হকের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে গোয়াল ঘর ও গবাদিপশুসহ ওই কৃষকের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।  

জানা গেছে, রাতে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন গোটা গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এসময় গবাদিপশুগুলোর চিৎকারে বাড়ীর ঘুমন্ত লোকজন জেগে ওঠে। তারা প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গবাদিপশু পুড়ে মারা যায়। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামসুল হক একজন কৃষক। কয়েলের আগুনে পুড়ে তার কয়েকটি গবাদিপশু মারা যায়। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে। 

ভোরের আকাশ/জাআ

কয়েলের আগুনকুড়িগ্রামগরু

শেয়ার করুন: