শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফরিদপুর শহরের আলিপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্লাস্টিকের কৌটায় মোড়ানো বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আজ রবিবার সকাল প্রায় ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল আলিপুর এলাকার মাজেদের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে প্লাস্টিকের কৌটায় টেপ দিয়ে মোড়ানো বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলো বর্তমানে নিরাপত্তার স্বার্থে কোতোয়ালি থানায় পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত থাকায় দুষ্কৃতিকারীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অথবা ভবিষ্যতে নাশকতা চালানোর পরিকল্পনায় এসব বস্তু সেখানে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
এদিকে বিষয়টি নিশ্চিত ও নিরাপদভাবে নিষ্ক্রিয় করার লক্ষ্যে ফরিদপুর জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল কোতোয়ালি থানায় পৌঁছেছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার কার্যক্রম পরিচালনা করবে।

প্লাস্টিকের কৌটায় মোড়ানো থাকায় এগুলো আদৌ হাতবোমা বা বিস্ফোরক কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  তবে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে বস্তু গুলো সেখানে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

ভোরের আকাশ/আ.র

বিস্ফোরক

শেয়ার করুন: