রংপুরে প্রধানমন্ত্রীর আগমনে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

২০ অক্টোবর রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সৈয়দপুর ও কিশোরগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষ্যে এমপি বিলকিস ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ও সার্বিক সাফল্য কামনা করে কিশোরগঞ্জে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত এ আনন্দ মিছিলে বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ২০ অক্টোবর রংপুরে আগমন উপলক্ষ্যে বিলকিস ইসলাম এমপির পক্ষ থেকে উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক।দেলোয়ার হোসেন। কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম।সাংগঠনিক সম্পাদক সুজন।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম। উপজেলা প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু।
এছাড়াও কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আনন্দ মিছিলে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
ভোরের আকাশ/ এনউব