শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির ২ দিনের রিমান্ডে

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির ২ দিনের রিমান্ডে
চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির ২ দিনের রিমান্ডে

চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণের ঘটনার মামলার আসামি জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৩০ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলী আদালতে তাকে হাজির করা হয়।  সেখানে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে, ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা মো. বাহার মিয়া।

এর আগে গত ২২ জুন ঢাকার কারাগার থেকে চাঁদপুরে আনা হয় নাছির উদ্দিন আহমেদকে। ওই দিন তাকে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলার মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।

ভোরের আকাশ/জাআ

আ.লীগ সভাপতিচাঁদপুররিমান্ড

শেয়ার করুন: