শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের বাসভবনে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে চৌধুরী নায়াব ইউসুফ সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ফরিদপুরে নির্বাচনের পরিবেশ শুরু থেকেই শান্ত ও অনুকূল রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে কিছু ছোটখাটো অভিযোগ থাকলেও তারা কোনো অভিযোগ দেননি। এ পর্যন্ত সব কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের অন্যান্য এলাকার তুলনায় এ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। বিদেশে অবস্থানরত ভোটারদের অনেকেই পোস্টাল ব্যালটে ধানের শীষে ভোট দিয়েছেন বলে তাদের জানিয়েছেন, যা তাদের জন্য আশাব্যঞ্জক।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ফরিদপুরে বিএনপির জয় নিশ্চিত। সাম্প্রতিক মিছিল ও গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া তাদের জয়ের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি পক্ষ বাড়ি বাড়ি গিয়ে নারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহের চেষ্টা করছে, যা দুরভিসন্ধি মূলক হতে পারে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।

নির্বাচন যেন গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিএনপি প্রার্থী।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনসহ জেলা ও স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং ফরিদপুর প্রেসক্লাব ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ভোরের আকাশ/ র.ই


 

চৌধুরী নায়াব ইউসুফবিএনপি প্রার্থী

শেয়ার করুন: