শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

কেরোয়ার উন্নয়নে অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী ইউনুসের

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষার মানোন্নয়ন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন ও নাগরিক সেবার মান বাড়ানোর অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে নামছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ ইউনুস।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আগামী ২১ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিতব্য প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

একান্ত সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনুস বলেন, ‘সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই কেরোয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই।

পাশাপাশি একটি নিরাপদ, মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।’
নিজের নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দলীয় প্রভাবমুক্ত ও সালিশ-বাণিজ্যমুক্ত সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন, নাগরিক সেবা দ্রুত ও সহজীকরণ এবং ওয়ার্ডভিত্তিক অগ্রাধিকার নির্ধারণ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেবেন।

ভূমিহীন মানুষের জন্য গণকবরস্থানের ব্যবস্থা, ভিক্ষুক ও প্রতিবন্ধীদের তালিকা তৈরি করে পুনর্বাসনের উদ্যোগ এবং ইউনিয়নের বড় বাজারগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে তার।

এ ছাড়া এলাকার মানুষের নিরাপত্তা জোরদারে গ্রাম পুলিশের পাশাপাশি সচেতন যুবকদের সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

শিক্ষাক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনা প্রসঙ্গে মুহাম্মদ ইউনুস বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঝরে পড়া ও বিদ্যালয়বহির্ভূত শিশুদের তালিকা তৈরি করে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস ও পরীক্ষার ফি দিয়ে সহযোগিতা করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো, নিরাপদ পানি, স্যানিটেশন ও শিক্ষাবান্ধব পরিবেশ উন্নয়নে কাজ করবেন তিনি।

তার পরিকল্পনায় রয়েছে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশে ‘রিলিজিয়াস কালচারাল ক্লাব’ এবং শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ চালু করা। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, কর্মমুখী প্রশিক্ষণ এবং ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার উন্নয়নে স্থানীয় শিক্ষানুরাগী, বিত্তবান ও প্রবাসীদের সম্পৃক্ত করে পাঠাগার স্থাপন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে তাঁর।

নির্বাচনী প্রত্যাশা জানিয়ে মুহাম্মদ ইউনুস বলেন, ‘আমি কেরোয়া ইউনিয়নের সন্তান। এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করতে চাই।

দল-মত, জাতি, ধর্ম ও শ্রেণিপেশার ঊর্ধ্বে উঠে সবার জন্য সমান নাগরিক অধিকার ও সেবা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।’

আরও পড়ুন

খাগড়াছড়িতে মাটির নিচে মিলল ৮২ মিলিমিটারের মর্টারশেল

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। নির্বাচিত হলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।

সবার সহযোগিতায় একটি নিরাপদ, শিক্ষিত, মাদকমুক্ত ও সমৃদ্ধ কেরোয়া গড়ে তুলতে চাই।’

ভোরের আকাশ/ইউএম
 

লক্ষ্মীপুর

শেয়ার করুন: