রায়পুরায় স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নরসিংদীর রায়পুরা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সেরাজনগর মুনছুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্সসাসের সভাপতি এয়ার কমডোর (অব.) মো. খালিদ হোসেন, জিএসএসডিপি প্রকল্প পরিচালক ও এক্সসাসের সহ-সভাপতি প্রফেসর এএসএম এমদাদুল কবির এবং নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর সহকারী প্রকৌশলী মো. রহিছুল ইসলাম, রায়পুরা
প্রেস ক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
ভোরের আকাশ/আ.ব