শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় আসন্ন নির্বাচন ও গণভোট ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের দায়িত্ব-কর্তব্য, করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি ভোটকেন্দ্র ও গণভোট কেন্দ্রসমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবদুল সালাম, জেলা প্রশাসক, নড়াইল; মোঃ মাসুদ রানা, লেঃ কর্নেল (সিও) আর্মি ক্যাম্প নড়াইল;  খন্দকার আবু সহল আব্দুল্লা, অধিনায়ক লেঃ কর্নেল বিজিবি; মোঃ আব্দুস ছালেক, জেলা নির্বাচন অফিসার, নড়াইল; নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল; মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্), নড়াইল; মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; রবিন হালদার, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

 

ভোরের আকাশ/আ.র

নির্বাচনী ব্রিফিং প্যারেড

শেয়ার করুন: