শিরোনাম
সোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধা

বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাক ও বালুবাহী ট্রাক্টরের সংঘর্ষের ঘটনায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন । বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান বদলগাছী উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে । তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশ্যে রওনা হন হান্নান। পথে কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আক্কেলপুরগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি হন তিনি। 

এ সময় সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে বালু লোড করা হচ্ছিল। সামনে ট্রাক ও পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। একপর্যায়ে মোটরসাইকেলটি ট্রাক্টরের পেছনে ধাক্কা লাগে এবং সড়কে ছিটকে পড়ে যান হান্নান। তখন বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হান্নান।

আরও পড়ুন

রায়পুরে ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ আহত-৩

গুরুতর আহত হান্নাকে স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও সংশ্লিষ্ট অবৈধ যানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: