শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে লালমাই উপজেলার চেঙ্গাহাটা বাজার সংলগ্ন একটি মাছের ফিশারি থেকে তনন হোসেন (২৬) নামের এক নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয় লোকজন ফিশারির পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে লালমাই থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত তনন চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার নিজ মেহের দক্ষিণ গ্রামের খোকন মিয়া ও শাহীন বেগম দম্পতির ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল থেকে তনন নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে শাহারাস্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি দেখে স্বজনরা ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাইন বিল্লাহ ও লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

গঙ্গা চুক্তি নবায়নে বিহারের আপত্তি, চাপে বাংলাদেশ

এ-বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ জানান, সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনোভাবে পানিতে পড়ে গিয়ে সাঁতার না জানার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। লাশটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় লালমাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভোরের আকাশ/ এনউব

লাশ উদ্ধার

শেয়ার করুন: