বাসাইলে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই, তদন্ত করছে পুলিশ

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস নিয়ে যাওয়া হলেও তিনটি জবাই করা ঘোড়া সেখানে পড়ে ছিল। রোববার (৩০ আগস্ট) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।
স্থানীয়রা জানান, সকালে বর্ণীকিশোরী এলাকার ওই পরিত্যক্ত বাড়িতে তিনটি জবাই করা ঘোড়া এবং সাতটি ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে নির্জন ওই জায়গায় জবাই করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘোড়াগুলো জবাই করা হয়। সাতটি ঘোড়ার মাংস নিয়ে যাওয়া হলেও ভোর হয়ে যাওয়ায় তিনটি ঘোড়ার মাংস নেওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করে।
স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, ‘সকালে শুনতে পাই ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। আমরা কীভাবে বাজার থেকে গরুর মাংস কিনব? গরুর মাংস কিনতে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়। সাতটি ঘোড়ার মাংস নিয়ে যাওয়া হয়েছে এবং তিনটি জবাই করা ঘোড়া সেখানে পড়ে ছিল।’
তিনি আরও বলেন, ‘ধারণা করছি, অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে এখানে জবাই করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি