শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে তালের শাঁসের দাম বেশি, বিক্রি কম

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবচরে তালের শাঁসের দাম বেশি, বিক্রি কম
শিবচরে তালের শাঁসের দাম বেশি, বিক্রি কম

মাদারীপুরের শিবচরে বিভিন্ন হাটে-বাজারে ঘুরে দেখা যায় তালের সাসের দাম বেশি। চাহিদা কম থাকায়, তুলনামূলক ভাবে বিক্রিও কম হচ্ছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা যাচ্ছে ক্রেতাদের তালের শাঁসের চাহিদা কিছুটা কম। তাই বিক্রেতাদের বাড়তি দামে বিক্রি করতে দেখা যাচ্ছে। তাল শাঁস এখন যোগাযোগ ব্যবস্তা ভালো থাকায় গ্রাম গঞ্জের  গুন্ডি পেরিয়ে শহরের অলিতে গলিতে পাইকারেরা বিক্রি করতে নিয়ে যাচ্ছে।

এশিয়ার দেশ গুলোতে গরমে কাঁচা তাল শাঁস খাওয়া খুবই জনপ্রিয়। কিন্তু আমাদের দেশে চাহিদা মত এখন আর আগের মত তাল শাঁস গুরুত্ব দিয়ে খাচ্ছে না। হাটে-বাজারে প্রচুর তালের শাঁস উঠে থাকে। যে পরিমানে বাজারে তালের শাঁস উঠে। দাম বেশি থাকায়, বিক্রি অনেকটা কম। এছাড়াও আজকাল বিভিন্ন হাট বাজার ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ভ্যান গাড়িতে করে শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে।

৯০ দশকের সময় গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছোট বড় সহ অসংখ্য তালগাছে তাল শাঁস দেখা যেত।তখন দাম ও হাতের নাগালে ছিল। কিন্তু আজকাল তালগাছ কিছুটা কম দেখছি বিধায় তাল শাঁসও কম হচ্ছে। তাই পাইকারীরা, গৃহস্থদের কাছ থেকে এই কাঁচা তালের দাম খরচসহ বাড়তি দামে কিনে থাকে বলে জানতে পারি।

ভ্যান গাড়ীতে করে তালশাঁস বিক্রেতা আসিফ জানান,আমরা দুর দুরান্ত থেকে বিভিন্ন এলাকা ঘুরে চুক্তিতে তালশাঁস কিনে থাকি, আবার পারপিছ হিসাবে ও কিনে আনি। প্রতি পিছ শাঁস তিন আটি কেটে ১০/১৫ টাকা করে বিক্রি করছি। আবার দুুই আটি ১০ টাকা বিক্রি করছি। আবার অনেকেই কানি ধরে কিনে নিচ্ছে।সেই হিসাবে কিছুটা কম দামেই পাকারী রেট ধরে বেচে থাকি। এতে আমরা সব খরচ বাদ দিয়ে প্রায় অর্ধেক টাকা লাভ করছি।

শিবচর উপজেলার, ছোট কুতুবপুর হাটের কাওসার নামে এক বিক্রেতা বলেন, গাছ থেকে কষ্ট করে জীবনের নিরাপত্তার ঝুকি নিয়ে গাছে উঠে কাঁচা তাল পারতে হয়। পরিশ্রমের তুলনায় লাভের অংশ তুলনামূলক বেশি হলেও বিক্রির হার তুলনামূলক কম থাকায় ব্যবসায় তেমন সাফল্য দেখছি না। আজকাল তালশাঁস সবাই তেমন গুরুত্ব দিয়ে খাচ্ছে না। স্বাস্থ্যর উপকারে এই কাঁচা তাল শাঁস খাওয়া অতি প্রয়োজন। গ্রীষ্মের অন্যতম সু-স্বাদু ও পুষ্টিগুন থাকায় স্বাস্থ্যর উপকারে কাজে লাগে।

ভোরের আকাশ/এসএইচ

শিবচরতালের শাঁস

শেয়ার করুন: